অমরপুরে প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপিত

অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ : অমরপুরে আজ স্থায়ী প্রেস ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক রঞ্জিত দাস। অমরপুরের নতুন টাউনহল সংলগ্ন স্থানে এই প্রেস ক্লাব গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর প্রেস ক্লাবের সভাপতি প্রাণময় সাহা এবং প্রেস ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিধায়ক রঞ্জিত দাসের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে ২৫ লক্ষ টাকায় এই প্রেস ক্লাব গড়ে তোলা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিধায়ক রঞ্জিত দাস রাজ্যের উন্নয়নে সংবাদমাধ্যমের কর্মীদেরও একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Leave a Comment