অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ : আগামী ১৩-১৫ এপ্রিল অমরপুর মহকুমার ঝড়ঝড়িয়াতে রাজ্যভিত্তিক বিজু উৎসব আয়োজন করা হবে। উৎসবটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
সভা থেকে বিধায়ক শম্ভুলাল চাকমাকে চেয়ারম্যান করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও সমন্বয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু ল্যাথের সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। সভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যভিত্তিক বিজু উৎসব সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।








