যাত্রীবাহী বাস উল্টে ১৫ জনের অধিক যাত্রী আহত

প্রগতি ত্রিপুরা, ২২ ডিসেম্বর, ২০২৫: যাত্রীবাহী বাস উল্টে ১৫ জনের অধিক যাত্রী আহত ! এই দুর্ঘটনা ঘটে অমরপুর নতুনবাজার সড়কে টিএসআর পঞ্চম বাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকায়। জানা যায়, অমরপুর নতুন বাজার সড়কের পঞ্চম বাহিনী টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস গাড়ি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আহত কমপক্ষে ১৫ থেকে ২০ জন যাত্রী।

আহতদের মধ্যে রয়েছে শিশু,, আহতরা প্রত্যেকেই অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তবে আহতদের মধ্যে পরিচয় হীন একজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার বিবরণ জানিয়ে আহত এক যাত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন অতিরিক্ত যাত্রী বহন করার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

গাড়িটি বহু পুরনো হওয়াতে বাসগাড়ীটি চলন্ত অবস্থায় স্টিয়ারিং লক হয়ে যাই বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে দুর্ঘটনা গ্রস্ত গাড়িটির নম্বর TRO3/1382।

যাইহোক আজকের এই দুর্ঘটনায় আবারো প্রমাণ করে চালকের অসাবধানতা এবং আনফিট গাড়ি নিয়ে রাস্তায় কতটুকু ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়তে হয়। এছাড়া আজকের এই দুর্ঘটনায় প্রচুর যাত্রী নিহতের আশঙ্কা ছিল যেমন প্রবল তেমনি অল্পতে রক্ষা পেল বহু যাত্রীরা।

Leave a Comment