প্রগতি ত্রিপুরা, ০১ মে, ২০২৬: সোমবার মেলাঘরের ঘ্রাণতলি এলাকায় দ্রুতগতির একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। আহত যুবকের নাম ইব্রাহিম মিয়া। জানা গেছে, সোমবার দুপুরে মোহনভোগ ব্লকের অন্তর্গত ঘ্রাণতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাড়ি থেকে মূল সড়কের দিকে যাওয়ার পথে দ্রুতগতিতে থাকা একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় ইব্রাহিম মিয়া। দুর্ঘটনায় ইব্রাহিম মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করেন। জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম মিয়ার মা এদিন ঘটনার বিবরণ দিয়ে দ্রুত ও সুষ্ঠু চিকিৎসার দাবি জানান। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ বাইকটি আটক করেছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করছে।








