প্রগতি ত্রিপুরা, ১৩ জুন, ২০২৬: পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভুবন চৌধুরী পাড়ার ললিত দেববর্মাকে একটি ভাল্লুক আক্রমণ করে বসে। এই ভাল্লুকটি বিগত বেশ কিছুদিন যাবৎ দারোগামুরা,শরৎ চৌধুরী পাড়া, এবং দাঁইগ্যা বাড়ি এলাকায় বিচরণ করছে। প্রায়শই বর্ডার সংলগ্ন এলাকায় রাতের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায় ভাল্লুক টিকে।
আজ থেকে এক মাস আগে দাইগ্গা বাড়ি এলাকার এক মহিলাকে আক্রমণ করে এই ভাল্লুকটি। তিনি বর্তমানে বিছানায় শয্যাশায়ী। আজ পুনরায় ৬০ বছর বয়সি ললিত দেববর্মার বা পায়ের উপরের দিকে কামড় দিয়ে মাংস ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিএসএফের গাড়ি করে তাকে কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আট দশটি শিলি দিয়ে উন্নত চিকিৎসার জন্য আগরতলা পাঠানো হয়। তার পায়ে আরো ক্ষত রয়েছে। স্থানীয় রাকেশ দেববর্মা জানান বহুবার বনদপ্তরের বলার পরেও দপ্তর কোন উদ্যোগ নেই এই ভাল্লুক টিকে উদ্ধার করে নিয়ে যেতে।
আরো বলেন গণদপ্তর আহত ব্যক্তির সকল খরচ বহন করতে হবে ,পাশাপাশি এই ভাল্লুকটিকে আত্মরক্ষার জন্য যদি গ্রামবাসীদের হাতে মারা যায় তাহলে দপ্তর যেন কারো প্রতি মামলা না করে।







