প্রগতি ত্রিপুরা, ১৩ জুন, ২০২৬: স্পোর্টিং এসোসিয়েশন মাঠে শনিবার অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১৩ এবং ১৭ বালক বিভাগে সিপাহী জলা জেলা ভিত্তিক ফুটবল আসর। আসরে জেলার অন্তর্গত সোনামুড়া , বিশালগড় এবং জম্পুইজলা মহকুমা থেকে খেলোয়াড়রা অংশ নেয় ।
সেখান থেকে দুটি বিভাগে জেলার বেস্ট ফুটবল টিম গঠন করা হবে যারা আগামী দিনে রাজ্য স্তরীয় আসরে অংশ নেবে। শনিবার অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতা এবং সিলেকশন মিটে অংশ নিয়ে খেলোয়ারদের অনুপ্রাণিত করেন সিপাহী জলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ্রজিৎ দাস, সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন সভাপতি ঝুটন রায় সহ অন্যান্যরা।
অতিথিরা খেলোয়াড়দের খেলোয়ার স্বরূপ মনোভাব নিয়ে নিজেদের বেস্ট পারফরম্যান্স দিয়ে নিজেকে সিলেক্টিভ হওয়ার জন্য অনুপ্রাণিত করেন এবং পাশাপাশি রাজ্য স্তরে যেই দল অংশ নেবে তারাও যেন জেলার সুনাম অর্জন করতে পারে তার আহ্বান রাখেন।







