টিপার গাড়ী ও টাটা মেজিক গাড়ীর সংঘর্ষে আহত ৫!

প্রগতি ত্রিপুরা, ২২মে, ২০২৬। ঘটনার বিবরনে জানা যায় শুক্রবার বেলা আনুমানিক ১ ঘটিকায় বিলোনীয়া জোলাইবাড়ীর যাতায়তের রাস্তায় বনবিহার এলাকায় টি আর ০৮ ই ১৫৭৫ নাম্বারের মালবাহী ট্রিপার গাড়ী ও টি আর ০৩ এ ২৬১৩ নাম্বারের যাত্রীবাহী টাটা মেজিক গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে।

এতেকরে টাটা মেজিক গাড়ীতে থাকা ৫ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জোলাই বাড়ী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হয়।

দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর মেডিকেল ইনচার্জ রাকেশ চৌধুরী।

Leave a Comment