এক ডিজিটাল পৃথিবী উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা করল শান্তিনিকেতন কলেজ

আগরতলা, ২২ মে ।। ভারত সরকারের ডিজিটাল ভারতের ভাবনায় অনুপ্রাণিত হয়ে এবং রাজ্য সরকারের সহযোগিতায় শান্তিনিকেতন ডিজিটাল মিশনের “এক ডিজিটাল পৃথিবী” উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা। যাতে ভারত সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ ভাবনায় অনুপ্রাণিত হয়ে, ত্রিপুরা রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় শান্তিনিকেতন ডিজিটাল মিশন শুরু করছে জাতীয় উদ্যোগ “এক ডিজিটাল পৃথিবী”। এই উদ্যোগের মূল ফোকাস : মহিলাদের স্বনির্ভরতা ও নেতৃত্ব। মূল ভাবনা – AI মা। প্রযুক্তিকে মায়ের মতো স্নেহশীল, সহায়ক ও রক্ষাকর্তা হিসেবে কল্পনা করেই তৈরি হয়েছে AI মা কনসেপ্ট। প্রতিটা গ্রামে একজন করে মহিলা AI মা কর্মী নিযুক্ত থাকবেন। তারাই গ্রামস্তরে ডিজিটাল স্বাস্থ্য, শিক্ষা, সরকারি পরিষেবা ও ট্যুরিজমের দায়িত্ব সামলাবেন। এর মাধ্যমে গ্রামের মহিলাদের জন্য সরাসরি ডিজিটাল কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ তৈরি হবে। যাতে ডিজিটাল হাসপাতাল ও টেলিমেডিসিন সম্প্রসারণ হয় এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা সহ স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ডিজিটাল মাধ্যমে বিশ্বদরবারে পৌঁছে দেওয়া যায়।

Rajesh Roy
Author: Rajesh Roy

Leave a Comment