বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের কাছে আবেদন

প্রগতি ত্রিপুরা, ২২মে, ২০২৬। অসহায় ছয়টি কৃষক পরিবারের সবাই একত্রিত হয়ে সিপাহী জলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্তের নিকট শুক্রবার বেলা ২ টায় এক ডেপুটেশন প্রদান করে।

তাদের দাবি যেই জায়গায় বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের অফিস বাড়ি নির্মাণের জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে। সেই জায়গায় বিগত ৪০ থেকে ৪৫ বছর ধরে চাষবাস করছে চড়িলাম ফকিরামুড়া এলাকার কৃষকরা।

তারা জেলাশাসক এবং মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। যাতে করে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তারপর নেওয়া হয় তাদের জমি।

কারণ এই জমিগুলো তাদের রুটি রুজির একমাত্র সম্বল। অতিরিক্ত জেলাশাসক তাদেরকে আশ্বস্ত করেছেন নগর পঞ্চায়েত এর অফিস বাড়ী নির্মাণ হওয়ার আগে তাদের সঙ্গে কথা বলবে প্রশাসন।।

 

Leave a Comment