প্রগতি ত্রিপুরা, ১৫ মে, ২০২৬: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এর সাধারণ নির্বাচনে বিজয়ী অবশিষ্ট চার জন সদস্য-সদস্যা মঞ্জু রাণী সরকার, শৈলেন্দ্র নাথ, ইসমেল জয় ত্রিপুরা এবং কানিজাও মগ আজ খুমুলুঙস্থিত পরিষদীয় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সদস্য-সদস্যাদের শপথ বাক্য পাঠ করান এডিসির চেয়ারম্যান ভব রঞ্জন রিয়াং।
২৮ শিলাছড়ি মনুবংকুল আসনের নবনির্বাচিত সদস্য কংজং মগ, তিনি বাংলায় শপথ গ্রহণ করেন। ২ নং মাছমারা আসনের নবনির্বাচিত সদস্যা মঞ্জুর রানী সরকার বাংলায় শপথ গ্রহণ করেন, ৩ নং দশদা কাঞ্চনপুর কেন্দ্রের নবনির্বাচিত সদস্য শৈলেন্দ্র নাথ বাংলায় শপথ গ্রহণ করেন, পাঁচ নং ছামনু আসনের নবনির্বাচিত সদস্য ইসমাইল জয় ত্রিপুরা ককবরক ভাষায় শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কাউন্সিলের সেক্রেটারি কেশব দেববর্মা। উল্লেখ্য, সম্প্রতি এডিসির নির্বাচনে বিজয়ী মোট ২৮ জন সদস্য-সদস্যার মধ্যে ২৪ জন গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে খুমুলুং পরিষদীয় ভবনে অনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছিলেন। আজকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নবগঠিত পরিষদের সকল নির্বাচিত সদস্য-সদস্যার সাংবিধানিক অনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।








