মহার্ঘ হল পেট্রল-ডিজ়েল

প্রগতি ত্রিপুরা, ১৫ মে, ২০২৬: মহার্ঘ হল পেট্রল-ডিজ়েল। গড়ে দুই জ্বালানিরই লিটার প্রতি তিন টাকা দাম বাড়ল। শুক্রবার থেকেই বর্ধিত দামে পেট্রল-ডিজ়েল কিনতে হবে ক্রেতাদের। পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির পাশাপাশি সিএনজি-র দামও বেড়েছে। পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট মেটার পরেই তেলের দামবৃদ্ধির কথা ঘোষণা করা হল।

পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার— এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। টান পড়ে দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারে। পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে এই পণ্যগুলি সংযমী হয়ে ব্যবহারের অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

ঘটনাচক্রে, তার কিছু দিনের মধ্যেই দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের। ২০২২ সালের এপ্রিল মাসের পর তেলের দাম মোটের উপর অবিকৃত থেকেছে। ২০২৪ সালের মার্চ মাসে লোকসভা ভোটের আগে তেলের দাম লিটার পিছু ২ টাকা কমানো হয়েছিল।

Leave a Comment