ধর্মনগর পুর পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যু

প্রগতি ত্রিপুরা, ০৫ মে, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা যুব মোর্চার ধর্মনগর মন্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। মৃতদেহের গলায় গেরুয়া উত্তরীয় প্যাঁচানো অবস্থায় ছিল।

পরিবারের অভিযোগ,গতকাল ধর্মনগরে বিজেপির জয়ের পর থেকেই রাহুলকে লক্ষ্য করে চাপ সৃষ্টি করা হচ্ছিল। গতকাল দুপুরে এবং রাতেও কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে এসে অপমান ও লাঞ্ছনা করে। তাদের মতে,এই মানসিক চাপের জেরেই তাঁর মৃত্যু হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে।ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।এদিকে,এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র উত্তেজনা। ময়না তদন্তের পর মৃত রাহুল কিশোর রায়ের মৃতদেহ তার বাড়ির সামনে অবরোধ স্হলে নিয়ে আসা হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী