বিভিন্ন দাবিতে ডিজি-র সঙ্গে সাক্ষাৎ করলেন আগরতলা প্রেস ক্লাব কমিটির কর্মকর্তারা

প্রগতি ত্রিপুরা, ২৪ এপ্রিল, ২০২৬: শুক্রবার বিভিন্ন দাবিতে ডিজি-র সঙ্গে সাক্ষাৎ করলেন আগরতলা প্রেস ক্লাব কমিটির কর্মকর্তারা। প্রতিনিধি দলে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, যুগ্ম সম্পাদক অভিষেক দে, সহ-সভানেত্রী চিত্রা রায় সহ পাঁচ জনের একটি প্রতিনিধি।

রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর সহ পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাত করে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য পুলিশের। কারণ, বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের ক্ষেত্রে যে ভূমিকা নেওয়ার দরকার সেটা নিয়ে আরো বেশি সক্রিয় হতে হবে।

প্রেস স্টিকারের অপব্যবহার যেন বন্ধ করা হয়। সব মরশুমে পরিধান করার মতো প্রেস জ্যাকেট যেন দেওয়া হয় সাংবাদিকদের, দায়িত্ব পালনের সময় যেন প্রেস জেকেট পরিধান করতে পারে সাংবাদিকরা। ডিজি আশ্বাস দিয়েছেন দাবি পূরণ করতে তিনি উদ্যোগ গ্রহণ করবেন।

Leave a Comment