প্রগতি ত্রিপুরা, ২৪ এপ্রিল, ২০২৬: বটতলা ও রামনগর ফাঁড়ির যৌথ উদ্যোগে তিনটি টমটম, একটি ব্যাটারি ও একটি বাইক সহ গ্রেপ্তার তিন চোর। শুক্রবার পশ্চিম আগরতলা থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ২২ এপ্রিল বটতলা ফাঁড়িতে একটি টমটম চুরির অভিযোগ আসে। তার আগের দিনও একটি টমটম চুরি হয়।
এই চুরির ঘটনার তদন্তে নামে বটতলা ফাঁড়ি ও রামনগর ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে আড়ালিয়া এলাকার সিবু সাহা নামে এক যুবক টমটম গুলি চুরির সাথে যুক্ত। তার সাথে সহযোগী হিসাবে রয়েছে সজল সরকার ও সুরজিৎ দেবনাথ। পুলিশ যথারীতি তিন জনকে গ্রেপ্তার করে। এবং তিনটি টমটম, একটি ব্যাটারি ও একটি বাইক উদ্ধার করা হয়। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।








