প্রতিবাদে সরব হল গ্রামের মহিলা ভোটাররা

প্রগতি ত্রিপুরা, ১৩ই এপ্রিল, ২০২৬: ভোট ঘিরে ১৯ আমতলী – গোলাঘাটি কেন্দ্রের অন্তর্গত দয়াল পাড়া এডিসি ভিলেজ এলাকায় উত্তপ্ত হয়ে উঠে। পাঁচ থেকে সাতটি বোমা নিক্ষেপ করে এবং ৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠে। তখন সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন।

তিপরা মথার কর্মীরা তখন সরাসরি অভিযোগ তোলেন বিধায়ক তফাজ্জল হোসেন বোমা নিক্ষেপ করেছেন। এর রেশ রয়ে গেছে এলাকায়। সোমবার স্থানীয় দয়াল পাড়ার ভোটাররা প্রতিবাদে সামিল হয়। এলাকার ভোটাররা পথ অবরোধ করে দাবি করেন, রবিবার ভোটের সময় এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে এলাকায় পাঁচটি বোমা নিক্ষেপ করেছেন এবং গুলি ছুড়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন দুজন। এর জবাব দিতে হবে।

Leave a Comment