প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: ভোটের আগের দিন মাথার কর্মীদের হাতে আক্রান্ত এক বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীর নাম সরমনি দেববর্মা। অভিযোগ তিপরা মথার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। রক্তাক্ত বিজেপি নেতাকে জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারের রেফার করেন।। ঘটনা বিশ্রামগঞ্জ দয়ারাম পাড়া হাসপাতালে।
শনিবার সকালে তিনি হাসপাতালে আহত এক বিজেপি কর্মীর খোঁজখবর নিতে গিয়ে তিপরা মথার কিছু কর্মী সমর্থকদের মুখোমুখি হন। তারা তাকে প্রথমে বিভিন্ন ভাবে হুমকি দিতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে চলে আসতে চাইলে তার উপর লাঠি শাটা এবং রড নিয়ে হামলা চালায়।
কোনক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে এসে নিজেকে রক্ষা করেন। পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে গেলে আঘাত গুরুতর দেখে রেফার করা হয় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, জিবি হাসপাতালে সিটি স্ক্যান করার পর বোঝা যাবে তার আঘাতের নমুনা। তাই জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে এসে ভারতীয় জনতা পার্টির সিপাহীজলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক জানান, যারা আক্রমণ করেছে তারা তিপরা মথার দুষ্কৃতিকারী। তাদের মধ্যে একজনকে সনাক্ত করা গেছে। তার নাম হল বিশ্বজিৎ দেববর্মা। ঘটনার তদন্তের দাবি করেছেন তিনি।








