দুর্নীতিবাজ তিপরা মথা, সকাল থেকে রাত পর্যন্ত শুধু লুট করছে : মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ৩ এপ্রিল, ২০২৬ :গায়ের জোরে কখনো মানুষের সমর্থন পাওয়া যায় না। জনবিচ্ছিন্ন তিপ্রা মথা সাধারন তিপ্রাসাদের বাড়িঘর পুড়িয়ে, দোকানপাট বন্ধ করে দিয়ে বিজেপির জয় আটকাতে পারবে না। গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা।

শুক্রবার ১৭ পেকুয়াজলা জন্মে জয়নগর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মজী দেববর্মার সমর্থনে গাবর্দি বাজারে আয়োজিত জনসমাবেশে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ তিপরা মথাকে এডিসি থেকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটি উন্নয়ন বান্ধব সরকার গড়ার আহ্বান ভোটারদের কাছে।

মুখ্যমন্ত্রী আরো বলেন, মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চেষ্টা করছে মথা। বিশ্রামগঞ্জ এডিসির জমি নাকি নগর পঞ্চায়েত নিয়ে যাচ্ছে। এভাবেই মানুষকে মিথ্যা কথা বলে ঠকায় তারা। কিন্তু বিজেপি এক রতি জমি পর্যন্ত এডিসি থেকে জবর দখল করে নি।

আর যতদিন মানিক সাহা মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এক রতির জমি পর্যন্ত এডিসি থেকে সাধারণ এলাকার জন্য জবরদখল করা হবে না। এদিনের জনসমাবেশের পর এক যোগদান সভা অনুষ্ঠিত হয় সভাস্থলে। মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন শত শত ভোটার।

Leave a Comment