আজ গুড ফ্রাইডে

প্রগতি ত্রিপুরা, ৩ এপ্রিল, ২০২৬ :গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবার হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি পবিত্র দিন, যা যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু এবং আত্মত্যাগের স্মরণে পালিত হয়। আগরতলার সুপারি বাগান স্থিত সিটি ব্যাপটিস্ট চার্চেও গুড ফ্রাইডে উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা, বহু খ্রিস্টান ধর্মাবলম্বী উপস্থিত হয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন।

খ্রিস্টান ধর্মমতে, যীশুর ক্রুশবিদ্ধ হওয়া ও মৃত্যুর স্মরণে গুড ফ্রাইডে পালিত হয়। বিশ্বাস করা হয়, মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যদিও দিনটি শোক ও আত্মত্যাগের স্মৃতিবহ, তবুও একে “গুড” বা শুভ বলা হয়। কারণ খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, এই দিনটি মানবজাতির প্রতি ঈশ্বরের অসীম ভালোবাসা ও উদ্ধারের প্রতীক। যীশু খ্রিস্টের আত্মত্যাগ পাপ ও মৃত্যুর উপর বিজয়ের সূচনা করেছিল বলেই মনে করা হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী