প্রগতি ত্রিপুরা, ২৭ মার্চ, ২০২৬: শুক্রবার অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশা কর্মী এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই সভা। মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশা কর্মী এসোসিয়েশন আয়োজিত এইদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা।
সাংগঠনিক সভায় এইদিন অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশা কর্মী এসোসিয়েশনের সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। এইদিনের সভা শেষে এক প্রতিনিধি দল আশা ফেসিলিটেটরস ও আশা কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারক লিপি নিয়ে লোক ভবনে যায়। এবং রাজ্যপালের হাতে স্মারক লিপি তুলে দেয়। এইদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতা বিপ্লব কর বলেন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আশা কর্মীরা কাজ করে। তাই সরকার যেন তাদের দাবির প্রতি দৃষ্টি দেয় তার জন্য আহ্বান জানান তিনি।








