একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা বুলেট সহ আটক এক ব্যক্তি

প্রগতি ত্রিপুরা, ২৪ মার্চ, ২০২৬। মঙ্গলবার আগরতলা রেল স্টেশন চত্বর থেকে আগ্নেয়াস্ত্র সহ আটক এক ব্যক্তি। আগরতলা জিআরপি থানার পুলিস তাকে আটক করে।

আগরতলা জিআরপি থানার এক পুলিশ অফিসার জানান আগরতলা রেল স্টেশন চত্বরে সন্দেহ জনক ভাবে ঘুরাঘুরি করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়।

তার সাথে থাকা ব্যাগে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা বুলেট। আটক ব্যক্তির নাম সুব্রত দত্ত।

তার বাড়ি সিপাহীজলা জেলার মধুপুর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে এই পিস্তল সে বিহারের ভাগলপুর থেকে নিয়ে এসেছে।

মধুপুর এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে। আসন্ন এডিসি নির্বাচন ও ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাক মুহূর্তে আগরতলা রেল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে।

যে ভাবে রাজ্যে আগ্নেয়াস্ত্র প্রবেশ করছে তা রাজ্যের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। আর এই সকল আগ্নেয়াস্ত্র আমদানি ও রাজ্যে বিক্রয় করার পিছনে একটি চক্র কাজ করছে তা নিঃসন্দেহে বলা চলে।

এখন দেখার পুলিশ এই আগ্নেয়াস্ত্র আমদানির সুত্র ধরে এই চক্রের বাকি সদস্যদের জালে তুলতে পারে কিনা।

Leave a Comment