অনলাইন ডেস্ক, ২২ মার্চ, ২০২৬: ১২ লক্ষ টাকার ইয়াবা টেবলেট সহ বোধজং নগর থানার পুলিশ পশ্চিম নোয়াবাদী এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে বোধজং নগর থানার পুলিশ। রবিবার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়।
থানার ওসি প্রশান্ত কুমার দে বলেন শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এক বাড়ি থেকে ১১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়।
যার কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষাধিক টাকা হবে। তারপর বাড়ির মালিককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়।








