টিটিএএডিসি নির্বাচনে ত্রিদলীয় জোট বদ্ধ লড়াই করতে চলেছে কংগ্রেস

অনলাইন ডেস্ক, ২২ মার্চ, ২০২৬: টিটিএএডিসি নির্বাচনে ত্রিদলীয় জোট বদ্ধ লড়াই করতে চলেছে প্রদেশ কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আরো বলেন, এডিসি এলাকার মানুষ বামফ্রন্ট, বিজেপি, তিপরা মথা সহ বিভিন্ন রাজনৈতিক দলকেই সুযোগ দিয়েছে। কিন্তু কংগ্রেস এডিসি পরিচালনা করার কোন সুযোগ পায়নি।

কোনরকম স্বার্থ ছাড়া জনগণের জন্য লড়াই করতে প্রস্তুতি নিয়েছে এই ত্রিদলীয় জোট। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান এডিসি নির্বাচনে কংগ্রেস দল ২৮ টি আসনেই লড়াই করবে। কংগ্রেস দলের সাথে গণ মঞ্চ এবং টিপিপি জোট হওয়ার জন্য এগিয়ে এসেছে। সেই বিষয় নিয়ে রবিবার দুপুরে আলোচনা হয়েছে। ২৮ আসনের মধ্যে কে কোন আসনের জন্য যোগ্য প্রার্থী তা এইদিন ঠিক করা হয়েছে।

Leave a Comment