খুব শীঘ্রই আগরতলা টি. অকশন সেন্টারের কার্যক্রম শুরু হবে: শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ, ২০২৬: আগরতলার গোর্খাবস্তি এলাকায় অবস্থিত পি.এন. কমপ্লেক্সে শিল্প ও বাণিজ্য দপ্তরের পুরোনো অফিস ভবনটি আগরতলা টি. অকশন সেন্টারের কার্যালয় স্থাপনের উদ্দেশ্যে সংস্কার করা হয়েছে। বর্তমানে রাজ্য সরকার ও ভারতীয় টি. পর্ষদের নিকট থেকে প্রয়োজনীয় লাইসেন্স, নিবন্ধন এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম চলছে।

এ সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শীঘ্রই আগরতলা টি. অকশন সেন্টারের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আজ বিধানসভায় বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এই তথ্য জানান।

Leave a Comment