অনলাইন ডেস্ক, ১৯ মার্চ, ২০২৬: তিন বছরে রাজ্যে মোট ৯৪,৪৬০টি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট নিবন্ধীকৃত হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ২৮,৯৩১টি, ২০২৪ সালে ২৮,৭৯৭টি এবং ২০২৫ সালে ৩৬, ৭৩২টি শিল্প ইউনিট স্থাপিত হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত প্রায় ৪৩টি নিবন্ধীকৃত শিল্প প্রতিষ্ঠানে প্রায় ২,৮২৫ জনের কর্মসংস্থান হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক নির্মল বিশ্বাসের প্রশ্নের লিখিত উত্তরে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা এই তথ্য জানিয়েছেন।








