তিন নেশা কারবারি আটক

প্রগতি ত্রিপুরা, ১৩ মার্চ, ২০২৬: গোপন খবরের ভিত্তিতে ধলেশ্বর ১০ নং রোড এলাকা থেকে প্রসেনজিত দে ওরফে কুডু নামে এক যুবককে আটক করে পূর্ব থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে আটক করে পূর্ব থানার পুলিশ। তাদের কাছ থেকে ১৮০০ ইয়াবা ট্যাবলেট সহ ১১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এই বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ধ্রুব নাথ জানান, কিছুদিন ধরে ধলেশ্বর ১০ নং রোড এলাকায় এক বাড়ি ভাড়া নিয়ে প্রসেনজিৎ দে নামে এক যুবক নেশার রমরমা ব্যবসা করে আসছিল। পূর্ব আগরতলা থানার পুলিশ প্রথম অবস্থায় গোপন সূত্রে এই খবর পায় বৃহস্পতিবার। তারপর পুলিশ এর সততা যাচাই করতে মাঠে নামে। তদন্ত নেমে জানতে পারে ঘটনার সত্যতা রয়েছে।

তারপর পুলিশ একটি টিম গঠন করে সেই বাড়িতে থানা দিয়ে প্রসেনজিৎ এর কাছ থেকে প্রথম অবস্থায় ১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। তারপর তার ঘরে অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইন সহ নেশার জন্য ব্যবহৃত অন্যান্য সামগ্রী আটক করেছে। একই সঙ্গে আরও দুজনকে আটক করেছে পুলিশ।

Leave a Comment