প্রগতি ত্রিপুরা, ১৩ মার্চ, ২০২৬: বৃহস্পতিবার এক মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টা এক যুবকের। কুকাজে রাজি না হওয়ায় মহিলাকে প্রকাশ্যে বেধড়ক পেটালো ওই যুবক। পরে থানায় মামলা! অভিযোগ পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে আটক করেছে ওই যুবককে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা শুকুর আলী কুনজর দেয়।
এতে বেশ কয়েকদিন ধরে সে ওই মহিলাকে কুপ্রস্তাব দিতে থাকে বলে অভিযোগ মহিলার। কিন্তু তিন সন্তানের জননী তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঐদিন সে মহিলাকে ঝাপটে ধরে। তখন মহিলা চিৎকার চেঁচামেচি করলে সে মহিলার উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে পেটাতে থাকে। ফলে গুরুতর আহত হয় ঐ মহিলা এবং সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা জড়ো হওয়ায় শুকুর আলী পালিয়ে যায়।
পরে ওই মহিলা চুরাইবাড়ি থানায় শ্লীলতাহানির লিখিত অভিযোগ জানায় উক্ত যুবকের নামে। পুলিশও ঘটনার তদন্ত নেমে অভিযুক্তকে জালে তুলেছে। তবে উক্ত যুবক শুক্কুর আলীর এই ঘটনাটি শেষ নয় এর পূর্বেও সে একাধিক মহিলার সঙ্গে এ ধরনের শ্লীলতাহানি সহ মারধর করেছে বলে অভিযোগ এলাকাবাসীদের। এক কথায় গোটা গ্রামে তার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসীরা।








