প্রগতি ত্রিপুরা, ১৩ মার্চ, ২০২৬: সাত বছরের এক শিশু কন্যাকে বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে ধর্ষনের দায়ে এক অভিযুক্তকে ২০ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করল আদালত অনাদায়ে আরও পাঁচ মাসের জেল হাজতে থাকতে হবে অভিযুক্তকে অভিযুক্তের নাম ধনঞ্জয় দেববর্মা, ঘটনাটি ঘটেছে ২০ সালের জুলাই মাসে তেলিয়ামুড়া থানার অন্তর্গত জরিলং এলাকায় ।
ঘটনার বিবরণে জানা গেছে ২০ সালের জুলাই মাসে অভিযুক্ত ধনঞ্জয় দেববর্মা তার প্রতিবেশীর এক শিশু কন্যাকে তার মা বাবার অবর্তমানে বাড়ি থেকে জোর পূর্বকভাবে তুলে নিয়ে এক গভীর জঙ্গলের মধ্যে ধর্ষন করে এবং কাউকে না বলার উমকি প্রদান করে । ভয়ে শিশু কন্যাটি ও কাউকে কিছু বলে নি কিন্তু দিন কয়েক অতিক্রান্ত পর ব্যথা সহ্য না করতে পেরে গোটা বিষয়টি তার মা এবং বাবার কাছে জানালে শিশু কন্যার মা ২১ জুলাই ২০ সালে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ জানালে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন এবং ২২ জুলাই ২০ সালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । যার মামলা নাম্বার স্পেশাল পক্সো ৭৭/২০ U/S ৩৭৬AB IPC৬১ ।পরবর্তী সময়ে এই মামলার তদন্তকারী অফিসার কমলা রানি মোড়া সিং এই মামলার তদন্তক্রমে ২০ সালের অক্টোবর মাসের ২০ তারিখ তদন্তের চার্টশিট আদালতে প্রেরণ করলে ।
শুক্রবার তথা ১৩ মার্চ ২৬ তারিখে দীর্ঘ শুনানির পর ১৩ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধনঞ্জয় দেববর্মাকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন স্পেশাল জাজ পকসো ভী পি দেববর্মা অনাদায়ে অতিরিক্ত পাঁচ মাস জেল হাজতের নির্দেশ দেন । মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন আইনজীবী অজিত সরকার ।








