এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দক্ষিন জোলাইবাড়ী বায়ো ইনপুট রিসোর্স সেন্টারের শুভ সূচনা করা হয়

প্রগতি ত্রিপুরা, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬। জৈবিক পদ্বতিতে কৃষিজফসল উৎপাদনে বিশেষ পদক্ষেপ গ্রহনকরছে জোলাইবাড়ী কৃষিদপ্তর।

বর্তমান সময়ে সকল কৃষকরা কম পরিশ্রমে অধিক মুনফার জন্য রাসায়নিক সার ব্যাবহার করে কৃষিজফসল উৎপাদন করছে। এতেকরে রাসায়নিক সার দ্বারা উৎপাদিত কৃষিজ ফসল খেয়ে লোকজনেরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

তাই লোকজনদের সুস্থ সবল রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহন করছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস জোলাইবাড়ী কৃষকদের জৈবিক পদ্বতিতে কৃষিজফসল উৎপাদন করতে বিশেষভাবে উৎসাহ প্রদান করছেন।

অপরদিকে জৈবিক পদ্বতিতে কৃষিজফসল উৎপাদনে প্রশিক্ষন ও বিভিন্ন সামগ্রী বিতরন করাহয়। শুক্রবার দক্ষিন জোলাইবাড়ী এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বায়ো ইনপুট রিসোর্স সেন্টারের শুভসূচনা করাহয়। একইদিনে দেবদারু এলাকায় অপর একটি বায়ো ইনপুট রিসোর্স সেন্টারের শুভসূচনাকরাহয়।

এই সেন্টারগুলি থেকে কৃষকরা প্রাকৃতিক কৃষির সমস্ত প্রকারের উপরকরন ক্রয় করতে পারবে। আজকের এই উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা কিভাবে এই উপকরন গুলি ব্যাবহার করাযায় ও এইসমস্ত উপকরন গুলি ব্যাবহার করলে কি কি উপকারহবে তানিয়ে বিস্তারিত আলোচনাকরাহয়।

আলোচনাশেষে ফিতাকেটে রিসোর্স সেন্টারের শুভ সূচনাকরলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। উদ্ভোধনশেষে এলাকার কৃষকদের হাতে জৈবিক পদ্বতিতে চাষকরারজন্য বিভিন্ন সামগ্রী বিতরন করলেন উপস্থিত অতিথিবৃন্দরা।

জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীতে উপস্থিতছিলেন জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী এগ্রিস্টিন্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত সহ স্থানীয় নেতৃত্বরা।

একইদিনে দুইটি প্রকল্পের শুভ উদ্ভোধন ও বিভিন্ন দিকগুলি নিয়ে সংবাদমাধ্যমের সামনে জানান জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পরার মতো।

Leave a Comment