দুর্ঘটনা এরাতে বিশেষ অভিযানে নামলো শান্তির বাজার থানার পুলিশ

প্রগতি ত্রিপুরা, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬। রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই দুর্ঘনার সংখ্যা কমিয়ে শূন্যতে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে শান্তির বাজার থানার পুলিশ।

বৃহস্পতিবার রাত্রি বেলায় যান চালকদের সতর্ক করতে বিশেষ অভিযানে নামলো শান্তির বাজার থানার পুলিশ। রাত্রি বেলায় মদ্যপান করে ট্রাফিক বিধি অমান্য করে যান চালানোর জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে।

তাই শান্তির বাজার থানার সেকেন্ড অফিসার এস আই সমীর বিশ্বাসের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানের মধ্য দিয়ে যে সকল যানচালক ট্রাফিক বিধি অমান্য করে যানচালাচ্ছে তাদেরকে সতর্ক করে আইনি পদক্ষেপ গ্রহন করে।

এই অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে সমীর বিশ্বাস জানান যাতে করে সমস্ত যানচালকরা ট্রাফিক বিধি মেনে চলে তারই প্রয়াস চালানো হয়।

ফুটপাতের মধ্যদিয়ে লোকজনদের চলাচলের ক্ষেত্রে ও লোকজন রাস্তা পারাপারের সময় যেন যান চালকরা সহায়তার হাতবারিয়ে দেন তারই আহব্বান জানান। তিনি জানান এইধরনের অভিযান প্রতিনিয়ত জারী থাকবে।

Leave a Comment