ভারতীয় প্যান কার্ড সহ আটক দুই বাংলাদেশি

প্রগতি ত্রিপুরা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬: টিলাবাজার এলাকা থেকে আটক দুই সন্দেহ ভাজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ইরানি থানায় ০৫/২০২৬ নম্বর মামলা রুজু হয়েছে। বর্তমানে তারা থানার হেফাজতে থেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তারা কৈলাশহরের চন্ডিপুর বিধানসভার হালাইর পার গ্রামের বাসিন্দা দাবি করলেও পরে জেরায় স্বীকার করেন যে তাদের প্রকৃত বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়।

আটক ব্যক্তির নাম রোমান দাস। তার সঙ্গে থাকা মহিলাকে তিনি তার মা বলে পরিচয় দেন।তাদের কাছ থেকে একটি অবৈধ ভারতীয় প্যান কার্ড উদ্ধার হয়েছে বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ইতিমধ্যে একটি ইলেকট্রিক অটো ও তার চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই ধৃতদের কৈলাশহর আদালতে তোলা হবে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

Leave a Comment