অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হল শতবর্ষ প্রাচীন বিলোনিয়ার বিকেআই- এর প্রধানশিক্ষকের অফিস এবং পরীক্ষা কক্ষ!

অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারি, ২০২৬: অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হল শতবর্ষ প্রাচীন বিলোনিয়ার বিকেআই অর্থাৎ ব্রজেন্দ্রকিশোর ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক এবং এক্সামিনেশন কক্ষ। পুড়ে ছাই হয়ে গেল সিসিটিভি ক্যামেরা হার্ডডিস্ক মেশিন সহ জেরক্স মেশিন, ফ্রিজ, কম্পিউটার, আলমারি বই কাগজপত্র ও অন্যান্য সামগ্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা। তিনি জানান ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগার কারণ।

যেহেতু বিদ্যাজ্যোতি স্কুল তাই শুক্রবার স্কুল হওয়ার পরে বিদ্যালয় বন্ধ করে চলে যায় গতকাল শনিবার বিদ্যালয় বন্ধ থাকার কারণে কেউ আসেনি। ভোর সাড়ে চারটে থেকে ৫টা নাগাদ মানুষ মর্নিং ওয়াক করার সময় বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ধোঁয়া বেরোতে দেখে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। দমকলকর্মীরা দ্রুত এসে বিদ্যালয়ের গেটে তালা থাকলে পরপর কমপক্ষে পাঁচটি তালা কেটে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে এনে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা হওয়া থেকে বিদ্যালয়কে রক্ষা করে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মর্নিং ওয়াক করতে আসা মানুষ অর্থাৎ প্রত্যক্ষদর্শীরা ঘটনা তুলে ধরেন। পাশাপাশি এ বিষয়ে জানান দমকল কর্মীরাও। পরবর্তী সময়ে প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে দ্রুত ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করেন এবং তিনি তার প্রতিক্রিয়া তুলে ধরেন।

Leave a Comment