প্রগতি ত্রিপুরা, ৩১ জানুয়ারী ২০২৬: বিধায়ক তোফাজ্জলের নিকট কাজ সম্পন্ন করার দাবি জানায় কুলুবাড়ী বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। সোনামুড়া থেকে বক্সনগর হয়ে বিশালগড় অফিস টিলা অব্দি সড়কের ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের কুলুবাড়ি অংশে কাজে মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ীরা জানায় বাজার এলাকায় ড্রেন নির্মাণের জন্য গর্ত করে এবং সামান্য কিছু জায়গায় ড্রেনের কাজ করে চলে যায় নির্মাণ সংস্থা, এমনি কি সড়কের কাজেও সম্পন্ন, তবে স্থানীয়দের দাবি তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল গোটা কাজটা সম্পন্ন করা হবে।
এখন কলও তুলছে না ঠিকানাদার, এই অবস্থায় যদি ড্রেন নির্মাণ না হয় তাহলে আগামী বর্ষার সিজনে জলের তলায় যাবে কুলুবাড়ী বাজার, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাজটি সম্পন্ন করার জন্য দাবি জানান বিধায়কের নিকট।








