প্রগতি ত্রিপুরা, ২০ ডিসেম্বর, ২০২৫: প্রভু বাড়ির পুকুর সংস্কার করার লক্ষ্যে ১ ডিসেম্বর পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার। পুকুরটি পরিদর্শনকালে তিনি দেখতে পান পুকুরটির আশপাশের বাড়িঘর পুকুরটির জায়গা দখল করে রেখেছে। সেদিন তিনি পুকুরটির জায়গা ডিমারগেশন করার নির্দেশ দিয়েছিলেন।
পরবর্তী সময় ডিমারগেশনের পর জায়গা দখল মুক্ত করতে গেলে কর্মীরা বাধার সম্মুখীন হয়। সেই বিষয়ে মেয়র দীপক মজুমদারকে অবগত করা হয়। তারপর শুক্রবার থেকে দখলমুক্তের কাজ শুরু হয়েছে। শনিবার পুনরায় পুকুরটি পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। তিনি কথা বলেন এলাকাবাসীর সঙ্গে। পাশাপাশি দখল মুক্তের কাজ সঠিকভাবে চলছে কিনা সেটাও খতিয়ে দেখেন।
পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পর পুকুরটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পুকুর জবর দখল করে রেখেছিল। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পুকুর জবরদখল মুক্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ বাধা দেয়নি। যদি কেউ বাধা দেয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই পুকুর আগরতলা শহরের ঐতিহ্য বলে জানান মেয়র।








