প্রগতি ত্রিপুরা, ২০ ডিসেম্বর, ২০২৫: শনিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে করে এমজিএন রেগার নাম পরিবর্তন নিয়ে প্রতিবাদ জানিয়ে আন্দোলনের ঘোষণা দেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার এমজিএন রেগার নাম পরিবর্তন করে জি রাম জি আইন পাস করেছে।
আর এই নতুন আইনের বিরুদ্ধেই তীব্র অবস্থান নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তিনি বলেন, এমজিএন রেগা প্রকল্পের অধীন যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারা আগামী দিন বুঝবেন কিভাবে আপনাদের মতো শ্রমিকদের অধিকার খর্ব করা হয়েছে। পাশ হওয়া এই নতুন আইন শ্রমিকদের অধিকার খর্ব করবে।
এমজিএন রেগা প্রকল্পের অধীন যেসব শ্রমিক দেশের গ্রামাঞ্চলে কাজ পান, এই আইন চালু হলে তাদের কাজ পাওয়া আরও কঠিন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ আইন ইতিমধ্যে পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি দ্বারা। “আগে শ্রমিকরা কাজ না পেলে বিডিও বা সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে গিয়ে কাজ চাইতে পারতেন। নতুন আইনে সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে।
বিগত বছর থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর মর্মর মূর্তির উপর নোংরা কাজ করতে দেখেছে ভারতবাসী। আর ভারতে মৌলবাদী শক্তিদের দ্বারা জাতির জনক মহাত্মা গান্ধীকে চূড়ান্তভাবে অপমান করা হচ্ছে। ফলে দুই দেশের মৌলবাদী শক্তির মধ্যে কোনও পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
কংগ্রেসের অভিযোগ, এই নতুন আইন রাস্তাঘাট নির্মাণ, পুকুর খননসহ বহু উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটাবে। ফলে শ্রমিকদের কাজের সুযোগ কমে যাবে। তাই পার্লামেন্টের ভিতরে ও বাইরে কংগ্রেস এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালাবে বলে জানানো হয়।
তাই এই আইনের বিরুদ্ধে পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে কংগ্রেস আন্দোলন শুরু করা হবে। পুরনো এম জিএনরেগা বহাল করতে২১ ডিসেম্বর দেশব্যাপী প্রত্যেকটি জেলায় এই আইনের বিরুদ্ধে আন্দোলন করতে রাস্তায় নামবে কংগ্রেস।








