প্রগতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৫: মুসলিম হয়ে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু মহিলাকে বিবাহ করে এবং সেই মহিলাকে ফেলে সেই মুসলিম পুরুষ আবার এক হিন্দু মহিলাকে নিয়ে পালিয়ে নিয়ে যায়!
আজ সেই মুসলিম পুরুষ ও হিন্দু মহিলাকে মেলাঘর থানার পুলিশ বানিয়াছড়া থেকে উদ্ধার করে!! ঘটনার বিবরনে জানা যায় বিশালগড় রাউতখলার জামাল হোসেন নামে এক ব্যক্তি, হিন্দু পরিচয় দিয়ে সুমা দেবনাথ নামে এক মহিলাকে বিবাহ করে।
বর্তমানে ওই মহিলার দুই কন্যা সন্তান রয়েছে। যদিও পরবর্তীকালে জামাল হোসেন এই সোমা দেবনাথ কে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়। জামাল হোসেনের বিশালগড় বাইপাস রাস্তায় কামরূপ কামাখ্যা নামে একটি হোটেল রয়েছে।
সে হোটেলে কাজ করে, যার বাবার বাড়িও স্বামীর বাড়ির নলচর জানা গেছে। তারও ছেলে সন্তান রয়েছে।আর সেই মহিলার নাম বুল্টি নম:।
সে হোটেলের রানার কাজ করতো। এবার জামাল হোসেনের নজর পড়ে তার হোটেলের রান্না করা কর্মচারী বুলটি নম: উপর।
গত নয় মাস আগে এই জামাল হোসেন, এবং বুলটি নম:পালিয়ে আসে মেলাঘর থানা দিন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের বলায় সরকারের বাড়িতে ।
হঠাৎ জামাল হোসেনের স্ত্রী সোমা দেবনাথ এর কাছে খবর আছে তার স্বামী এবং বুলটি নম:মেলা ঘর বানিয়াছড়া পলাশ সরকারের বাড়িতে রয়েছে।
এরপর আজকে সকালে সুমা দেবনাথ বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের সহযোগিতা, পলাশ সরকারের বাড়ি থেকে দুজনকে উদ্ধার করে বানিয়াছড়া বাজারে নিয়ে আসে।
সেখানে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মেলাঘর থানা কে ফোন করে এ অবৈধ প্রেমিক এবং প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দেয়।
বর্তমানে তারা মেলাঘর থানার হেফাজতে রয়েছে, আর এই ঘটনাকে ঘিরে বানিয়া ছাড়া এলাকায় চরম টানটান উত্তেজনা বিরাজ করলেও সেখানে পুলিশ গিয়ে পরিবেশ ঠান্ডা করে।








