দুর্গা বাড়িতে কাত্যায়নী পুজো, তিনদিন ব্যাপী পুজোর আয়োজন

প্রগতি ত্রিপুরা, ১৮ নভেম্বর, ২০২৫: দেবী কাত্যায়নী মা দুর্গার অন্যতম শক্তিশালী রূপ হিসেবে পূজিত হন।

দেবী দুর্গার ৯টি রূপে আরাধনা করা হয়। তারেই একটি রূপ দেবী কাত্যায়নী।

নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নীকে পুজো করা হয়। দেবী কাত্যায়নী সিংহের উপর চড়ে ও তিনি তার বাম হাতে একটি পদ্মফুল এবং তলোয়ার বহন করেন এবং তার ডান হাতটি অভয়া এবং ভারদা মুদ্রায় রাখেন।

হিন্দু শাস্ত্রমতে দেবী কাত্যায়নীকে একজন যোদ্ধা-দেবী হিসেবেও উল্লেখ করা হয় এবং এই কারণেই তিনি মা দুর্গার অন্যতম শক্তিশালী রূপ।

বিশ্বাস অনুসারে, দেবী কাত্যায়নী মহিষাসুরকে বধ করেছিলেন। আজ স্থানীয় দুর্গাবাড়িতে এই পূজা শুরু হয়। গত কার্তিক মাসের সংক্রান্তি দিনে অধিবাস হয়ে গেছে।

তিন দিন ব্যাপী চলবে এই পুজো। প্রতিবছর অগ্রহায়ণ মাসের এক তারিখ থেকে এই পূজা শুরু হয় বলে জানিয়েছে পুরোহিত।

Leave a Comment