পঞ্চায়েত অগ্রগতি সূচক ২.০-এর উপর রাজ্যস্তরীয় রোল আউট এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক,০৫ জুলাই, ২০২৫: পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে আজ অরুন্ধতীনগরস্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের গ্রাম স্বরাজ ভবনে পঞ্চায়েত অগ্রগতি সূচক ২.০-এর উপর রাজ্যস্তরীয় রোল আউট এবং প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং পঞ্চায়েত অগ্রগতি সূচক ২.০-এর রাজ্যস্তরে বাস্তবায়নের ঘোষণা দেন এবং পুরো প্রক্রিয়াটি তদারকি করার জন্য পাই ট্রেকার নামে একটি ওয়েব পোর্টালের সূচনা করেন।

অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং বলেন, বিগত বছর গ্রেড-এ ক্যাটাগরিতে অবস্থানের ক্ষেত্রে ত্রিপুরা সারা দেশের মধ্যে প্রথম স্থানে ছিলো, যা নিঃসন্দেহে গর্বের বিষয়।

এই ধারাবাহিকতাকে এবছরও বজায় রাখতে হবে। অনুষ্ঠানে এছাড়াও পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে পঞ্চায়েত উন্নয়ন সূচকের উপর বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও বক্তব্য রাখেন পঞ্চায়েত দপ্তরের ফ্যাকাল্টি হিল্লোল দাস, যুগ্ম অধিকর্তা অনুরাগ সেন ও অসিত কুমার দাস এবং বিভিন্ন জেলার জিলা পরিষদের সভাধিপতিগণ।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার জিলা পরিষদের সহকারী সভাধিপতিগণ, পঞ্চায়েত সমিতি ও ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। পঞ্চায়েত দপ্তর থেকে এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment