বিধানসভার জনজাতি কল্যাণ কমিটির সদস্যগণের কাঞ্চনপুরের বিভিন্ন ছাত্রাবাস পরিদর্শন

অনলাইন ডেস্ক,০৫ জুলাই, ২০২৫: ত্রিপুরা বিধানসভার জনজাতি কল্যাণ কমিটির সদস্যগণ আজ কাঞ্চনপুর মহকুমার এস.টি. হোস্টেলগুলি পরিদর্শন করেন।

বিধায়ক প্রমোদ রিয়াংয়ের নেতৃত্বে ত্রিপুরা বিধানসভার জনজাতি কল্যাণ কমিটির সদস্য বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক মাইলায়ু মগ, বিধায়ক স্বপ্না মজুমদার, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক নন্দিতা দেববর্মা (রিয়াং), বিধায়ক বিশ্বজিৎ কলই, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার হোস্টেলগুলি পরিদর্শন করেন।

বিধায়কদল কাঞ্চনপুর মহকুমার জম্পুইহিলের বেলিয়ানচিপ এস.টি. বয়েজ ও গার্লস হোস্টেল, নবনির্মিত সাবোয়াল এস.টি. গার্লস হোস্টেল, কাঞ্চনপুর এস.টি. গার্লস হোস্টেল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কাঞ্চনপুর মহকুমা কল্যাণ আধিকারিক অনন্ত কুমার দাস ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

জনজাতি কল্যাণ কমিটির সদস্যগণ গতকাল কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার বয়েজ। গার্লস হোস্টেল, বড়ছড়ায় নবনির্মিত গার্লস হোস্টেল, পূর্ণজয় সি.পি. এস.টি. বয়েজ। গার্লস হোস্টেল, দুর্গারামপাড়া বয়েজ/ গার্লস হোস্টেল পরিদর্শন করেন।

Leave a Comment