সামান্য ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়লো বিদ্যুৎ পরিবাহী তারের খুঁটি, অল্পেতে রক্ষা পেলে বহু মানুষ

অনলাইন ডেস্ক, ০৩ জুলাই, ২০২৫: বুধবার দুপুরে সামান্য ঝড়-বৃষ্টিতে রাস্তায় ভেঙে পড়লো বিদ্যুৎ পরিবাহী তারের দুটি খুঁটি! অল্পেতে রক্ষা পেলেন বহু মানুষ। ঘটনাটি সংঘটিত হয়েছে চুরাইবাড়ি রেল স্টেশন রোড এলাকায়।

জানা গেছে, চুরাইবাড়ি রেল স্টেশন সংযোগীকারি রাস্তার উপর বিদ্যুৎ পরিবাহী তারের খুঁটি ভেঙ্গে পড়ে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন বিদ্যুতের খুঁটিগুলো বহু পুরনো হওয়ার কারণে এইদিন দুপুরে বৃষ্টি চলাকালেই ভেঙে পরে খুঁটিগুলি।

যদিও এতে কোনো হতাহতের খবর নেই তবে অল্পতে প্রাণে বাঁচে চালক ও পথচারীরা। বিদ্যুৎ দপ্তরে পক্ষ থেকে মেরামতির উদ্যোগ না নেওয়ার ফলেই এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

অতিসত্বর বিদ্যুৎ দপ্তর ওই এলাকায় সমস্ত পুরনো বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার প্রয়জনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি করেছে এলাকাবাসীরা।

ঘটনার পর বিদ্যুৎ লাইনের তার মেরামতির কাজে হাত লাগায় দপ্তরের কর্মীরা। পড়ে যাওয়া খুঁটি ও বিদ্যুতের তার সরিয়ে স্বাভাবিক করেন যান চলাচল।

Leave a Comment