অনলাইন ডেস্ক, ৩ জুন, ২০২৫: জানা গেছে মেলাঘর তেল কাজলা এলাকার বেশ কয়েকজন বন্যার জলে মাছ ধরতে গিয়েছিল কিছু যুবক। তখন ওই যুবকরা দেখতে পায় জল থেকে একটি বন্যপ্রাণী ভেসে আসছে তখন ওই যুবকরা এই অপরিচিত বন্য প্রাণী টিকে উদ্ধার করে নিয়ে আসে। মঙ্গলবার সকালে সাংবাদিকরা তেল কাজলা এলাকায় ছুটে গেলে স্থানীয় যুবকরা জানান উদ্ধার করা বন্য প্রাণীটির নাম তারা সঠিকভাবে জানেন না।
তবে সকলেই ধারণা করছে সম্ভবত এটি রাজ্যে লুপ্তপ্রায় লজ্জাবতী বানর হতে পারে। মঙ্গলবার সকালে স্থানীয়দের পক্ষ থেকে বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা আসলে তাদের হাতে এই লুপ্তপ্রায় প্রাণীটিকে তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় লজ্জাবতী বানরকে রাখা হয়েছে বিপন্ন ক্যাটাগরিতে। এর মানে হল, এই প্রাণীর প্রজাতি প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।








