রহস্যজনক ভাবে মৃত্যু হল এক নাবালিকার

অনলাইন ডেস্ক, ৩ জুন, ২০২৫: এলাকায় নেমে এল গভীর শোকের ছায়া।রহস্যজনক ভাবে মৃত্যু হল এক নাবালিকার। তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। জানা গিয়েছে, উত্তর ত্রিপুরা জেলায় চুরাইবা‌ড়ি‌তে সোমবার রা‌তে
নিজ বাড়িতেই রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক নাবালিকার! এই ঘটনায় চুরাইবা‌ড়ি‌ এলাকায় চাঞ্চল‌্য সৃ‌ষ্টি ক‌রে‌ছে উত্তর ত্রিপুরার চুরাইবা‌ড়ি‌তে।

ঘটনা‌টি ঘ‌টে সোমবার রা‌তে। প‌রে প্রেমতলা দমকল বাহিনীর তৎপরতায় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় ওই নাবালিকাকে। পরবর্তীতে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে খবর দেওয়া হয় কদমতলা থানায়। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসে। পুলিশ বাড়ির লোকজনদের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে রাখা হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে।

আজ ময়নাতদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবার-পরিজনদের হাতে। ময়না মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ সহ গোটা পরিবার। ময়না তদন্ত রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ বের হবে বলে সকলের ধারনা।

Leave a Comment