ধলাই জেলা হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো তিন দিনব্যাপী ছানি অস্ত্রোপচার শিবির

অনলাইন ডেস্ক, ২ জুন, ২০২৫ : ধলাই জেলা হাসপাতাল, কুলাই-এর চক্ষু বিভাগে গত ২৮শে মে থেকে ৩০শে মে, ২০২৫ পর্যন্ত একটি তিন দিনব্যাপী সফল ছানি অস্ত্রোপচার শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৫৮ জন রোগী বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের মাধ্যমে উপকৃত হয়েছেন।

শিবিরটি সফলভাবে পরিচালনা করেন চক্ষু বিশেষজ্ঞ ডঃ জেনিফার দেববর্মা, ডঃ চন্দন আচার্য্য, ড. অলকানন্দ সাহা এবং আইজিএম-এর পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী ডঃ সুব্রজিৎ বিশ্বাস। তাঁদের সঙ্গে ছিলেন হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল।

যাঁদের অক্লান্ত পরিশ্রম এবং দক্ষতার ফলেই এই বিপুল সংখ্যক রোগীকে চোখের আলো ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ধলাই জেলার সকল জনসাধারণের কাছে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ধরনের আরও জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হবে।

Leave a Comment