গকুলনগর TSR ক্যাম্পে কবি প্রণাম অনুষ্ঠান

অনলাইন ডেস্ক, ৯ মে, ২০২৫: । শুক্রবার গকুলনগর TSR প্রথম বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। গোকুলনগর ক্যাম্পের মধ্যে মন্দির প্রাঙ্গণে স্বাগত ভাষণ দিতে গিয়ে কমান্ডেন্ড ডিজে সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন নতুন প্রজন্মকে রবীন্দ্র প্রেরণায় উজ্জীবিত করতে হবে।

১৬৫ তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সকাল থেকেই ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত হযলো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অংকন প্রতিযোগিতা।এরপর প্রদীপ প্রজ্জলন করে 165তম কবিগুরুর জন্ম জয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করেন TSR প্রথম বাহিনীর কমান্ডেন্ট ভানু পদ চক্রবর্তী এবং নৃত্যশিল্পী লিপিকা ব্যানার্জি সহ অতিথিরা।

এরপর অনুষ্ঠিত হয় বীরবন্ধু স্কুলের কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের নিয়ে নৃত্য গান আবৃত্তি এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।অনুষ্ঠান শেষে কচিকাঁচাদের হাতে পুরস্কার তুলে দেন কমান্ডেন্ট সহ অতিথিরা।জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে TSR বাহিনীর পরিবার সহ তাদের সন্তানরা ছিল উপস্থিত।

Leave a Comment