জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে থানায় মামলা

অনলাইন ডেস্ক, ৯ মে, ২০২৫: জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে থানায় মামলা ঘটনা সোনামুড়া থানাধীন খেদা বাড়ি গ্রাম পঞ্চায়েতের জুলাই বাড়ি ২ নাম্বার ওয়ার্ড এলাকায়। অভিযোগের তীর দুই পরিবারের বিরুদ্ধে। জানা যায়, মৃত স্বামী ফজল হকের স্ত্রী রুজিয়া খাতুন ও তার ছেলে সেলিম মিয়া।

রুজিয়া খাতুন এর নিজ বসতবাড়ির গাছগাছরা জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, রাহেলা খাতুন, তার ছেলে স্ত্রী দুজনসহ আবুল মিয়া ও তার ছেলে এবং ছেলের স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে। ইতিমধ্যে ওই পরিবার রুজিয়া খাতুন এর একটি পুরনো সেগুন গাছ জোর করে নিয়ে যায় এবং তাদের উপর আক্রমণ করে।

গত কয়েকদিন আগেও jcb লাগিয়ে জোরজবস্তি করে জায়গায় নিতে গেলে রুজিয়া খাতুন ও তার ছেলে ছেলে সেলিম মিয়া বাধা দিলে তাদের উপর আক্রমণ করে। এই বিষয়ে গত ৪ তারিখ রুজিয়া খাতুন এর ছেলে সেলিম মিয়া সোনামুড়া থানায় ওই দুই পরিবারের বিরুদ্ধে মামলা করে। কিন্তু সোনামুড়া থানা সে বিষয়ে তদন্ত করেনি।

Leave a Comment