অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল, ২০২৫: আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর অরুণোদয় সাহার হাতে চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার তুলে দেন।
তাঁকে সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়ায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রফেসর অরুণোদয় সাহাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।







