প্রগতি ত্রিপুরা, ৩০ এপ্রিল, ২০২৬: রাজধানীর পশ্চিম জয়নগর এলাকায় মাঝ বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করল স্থানীয় কিছু উন্মাদ যুবক। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার প্রাকৃতিক কাজকে কেন্দ্র করে বেশ কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে রাজীব সূত্রধর নামে এক ব্যক্তির উপর। সাথে সাথেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায় পুলিশ। মাথায় এবং হাতে গুরুতর আঘাত লেগেছে আহত ব্যক্তির। এই ঘটনায় আটক করা হয়েছে সাদিক মিয়া নামে একজনকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








