আত্মঘাতী এক যুবতী

প্রগতি ত্রিপুরা, ১লা মে, ২০২৬। কলমচৌরাড়া এলাকায় আত্মঘাতী এক যুবতী। মৃত যুবতীর নাম রিয়া দাস। রিয়া দাসের সাথে এক বছর পূর্বে পরিচয় হয় বিশালগড় গোপীনগর এলাকার বাসিন্দা অনুরাগ শীলের।

এরপর তাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে সম্প্রতি অনুরাগ পুলিসকে সাথে নিয়ে প্রেমিকা রিয়ার বাড়িতে উপস্থিত হয়। এবং রিয়ার মা-বাবাকে হুমকির পাশাপাশি অপমান করে আসে।

এই ঘটনার জেরে রিয়া নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় রিয়াকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। পরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে রিয়া দাস।

Leave a Comment