প্রগতি ত্রিপুরা, ৩০ এপ্রিল, ২০২৬: বৃহস্পতিবার বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশন আহ্বান করেছেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। এই বিশেষ অধিবেশন আহ্বান করার মূল কারণ হলো, রাজ্য বিধানসভার ১৭ জন সদস্য-সদস্যা অধ্যক্ষের কাছে একটি “নোটিশ অব মোশন” জমা দিয়েছেন।
মোশনটি হলো, “ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকারকে আরও সুদৃঢ় ও সুরক্ষিত করার লক্ষ্যে, এই সভা দেশের সকল সংসদীয় রাজনৈতিক দলের ঐক্যমত প্রতিষ্ঠার জন্য ২০১১ সালের জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় এবং একই সঙ্গে সংবিধান বিল, সংশোধনের লক্ষ্যে পুনরায় উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে নারীদের জন্য মোট আসনের এক-তৃতীয়াংশ সংরক্ষণ কার্যকর নিশ্চিত করা যায়।” এই মোশনটির উপর আজকে দিনভর আলোচনা হয় এবং প্রস্তাবটি পাস করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়।








