চুরি কাণ্ডে গ্রেপ্তার আরো দুই

প্রগতি ত্রিপুরা, ৩০ এপ্রিল, ২০২৬: ২২ এপ্রিল পশ্চিম আগরতলা থানায় স্বর্ণালংকার সহ নগদ টাকা চুরির মামলা দায়ের হয়। শ্যামল দাস নামে এক ব্যক্তি মামলাটি করেছিলেন। তারপর পুলিশ সূত্র মোতাবেক চোর সজল সরকার, সুরজিৎ দেবনাথ এবং শিবু সাহা নামে তিনজনকে জালে তুলে।

তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চুরি কাণ্ডে অন্যতম মাস্টারমাইন্ড রাজনগর এলাকার সায়ন সরকার এবং জয়পুর এলাকার সোহেল মিয়াকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার ভোররাতে বর্ডার গোলচক্কর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তারপর পুলিশ তাদের কাছ থেকে স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার এ কথা জানান পশ্চিম আগরতলা থানার ওসি।

Leave a Comment