প্রগতি ত্রিপুরা, ৩০ এপ্রিল, ২০২৬: বাথরুমে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু! মৃতা বুল্টি সূত্রধরের মায়ের অভিযোগ খুন! ঘটনা আগরতলা বড়জলা এলাকায়।গৃহবধুর নাম বুল্টি সূত্রধর। ঘটনা রাজধানীর বড়জলা এলাকায়। গৃহবধূর স্বামী হরেকৃষ্ণ সূত্রধর পেশায় একজন গাড়ি চালক। সংবাদ মাধ্যমের ক্যামেরায় তিনি দাবি করেছেন, বৃহস্পতিবার গাড়ি চালিয়ে বাড়ি ফিরে দেখেন তার ছেলে ছাদের উপর স্নান করছে।
ছেলেকে জিজ্ঞাসা করতেই সে জানায় তার মা বাথরুমে আছে। সঙ্গে সঙ্গে ছাদ থেকে নিচে নেমে বাথরুমের দরজায় হাত দিতেই বিদ্যুতের সংস্পর্শে আসেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি পাশের বাড়ির লোকজনদের খবর দেয়। তারা ঘটনাস্থলে আসলে বিদ্যুতিক মিটার বন্ধ করে বাথরুমে প্রবেশ করে দেখেন তার স্ত্রী মাটিতে পড়ে আছেন। উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকৃত বলে ঘোষণা করেন।








